সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দেয়াল চাপা পড়ে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

দিনাজপুরের পার্বতীপুরে ঘুমন্ত অবস্থায় দেয়াল চাপা পড়ে নিজ ঘরে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ওই উপজেলার পলাশবাড়ী ইউপির ঝাউপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্বপন, তার স্ত্রী সারজানা ও তাদের দুই ছেলে হোসাইন ও হাসিবুর। স্বপন পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

এদিকে ঘটনা প্রসঙ্গে ঝাউপাড়া গ্রামের বাসিন্দা মনজুরুল ইসলাম মনজু জানান, রোববার সকালে গ্রামের লোকজন গিয়ে দেখতে পায় স্বপন, স্ত্রী সারজান ও দুই শিশুপুত্র নিজ ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে রয়েছে। দ্রুত লোকজন মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তারা একই বিছানায় শুয়ে ছিলেন।

তিনি আরও জানান, গতকাল (শনিবার) দিনরাত মুষলধারে বৃষ্টি হয়। এতে উপজেলার অনেক মাটির ঘরের দেয়াল ধসে পড়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930