সর্বশেষ:

বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা আর নেই

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ নুরুল হকের কনিষ্ঠ পুত্র নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা (৫৮) আর নেই, (ইন্নালিল্লাহে….রাজেউন) । হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় নেয়ার পথে রোববার দুপুর দুইটায় কুমিল্লায় তিনি মারা যান। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে সকালে তাঁকে প্রথমে চৌমুহনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

ওমর ফারুক বাদশা আওয়ামলীলীগের একজন নিবেদিত নেতা ছিলেন। তিনি নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে স্ত্রীসহ দুই ছেলে রেখে গেছেন।

এদিকে তাঁর মৃত্যুতে নোয়াখালীতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ২০১৯ সালের মার্চ মাসে অনুষ্ঠিত বেগমগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930