বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

ডিসেম্বরে শেখ হাসিনা-মোদির বৈঠক

আকাশবার্তা ডেস্ক :

চলতি বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতির বিদ্যমান বাস্তবতায় বৈঠকটি ভার্চ্যুয়ালি হবে। তবে পরিবেশ স্বাভাবিক হলে মুখোমুখিও বৈঠকটি হতে পারে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।

ড. মোমেন জানান, ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বসবেন। করোনা পরিস্থিতির উন্নতি হলে তারা সরাসরি বৈঠকে বসবেন, আর না হলে দুই প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি বৈঠক করবেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, মঙ্গলবার বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা, রোহিঙ্গা সঙ্কট, এয়ার বাবল চুক্তি, ৭-৮টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হবে।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, সীমান্ত হত্যা নিয়ে ইতোমধ্যেই আলোচনা হয়েছে, বিজিবি-বিএসএফ ওয়াদা করেছে এ বিষয়ে, আমরা চাই না সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটুক। সেখানে কোনো কিছু ঘটলে যৌথভাবে মনিটরিং করতে আমরা একমত হয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের বৈঠকে সময় খুব কম। মাত্র এক ঘণ্টা আলোচনা হবে। তাই সব বিষয়ে আলোচনা করা খুব কঠিন হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০