সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

শেখ হাসিনার ৭৪তম জম্মবার্ষিকীতে ৭৪টি বৃক্ষরোপন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জম্মবার্ষিকী উপলক্ষে ৭৪টি বনজ ও ফলজ গাছের চারা রোপন কর্মসূচি পালন করা হয়। ‘আমরা কজন মুজিব সেনা’ সংগঠনের উদ্যোগে সপ্তাহব্যাপী নানা আয়োজনের অংশ হিসেবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় দালাল বাজার এন কে উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রতিষ্ঠাতা আওয়ামীলীগ নেতা জসীম উদ্দিন আহমদসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা জানান, মুজিব শতবর্ষে নেত্রীর জম্মদিনকে চিরস্মরণীয় করতে সপ্তাহব্যাপী আমরা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছি।

এছাড়া মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা সম্পর্কে শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে জানাতে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ৭১-৭৫ ও ২১ আগষ্টের সকল খুনি ও ষড়যন্ত্রকারীদের কমিশন গঠনের মাধ্যমে বিচারের দাবি নিয়ে (৩০ সেপ্টেম্বর) সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930