সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

কুয়েতের আমির শেখ সাবাহ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক :

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আর নেই। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, কয়েকমাস আগে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন শেখ সাবাহ আল-আহমদ। তখন থেকে দেশটির ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহ সাময়িকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছিলেন।

শেখ সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছেন তিনি। তার জন্ম ১৯২৯ সালে।

তাকে আধুনিক কুয়েতের পররাষ্ট্রনীতির স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। ১৯৬৩ থেকে ২০০৩ পর্যন্ত প্রায় ৪০ বছর কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930