সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে আধাঘন্টা বিদ্যুত, আড়াইঘন্টা লোডশেডিং

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে আধাঘন্টা বিদ্যুত দিলে আড়াইঘন্টা লোডশেডিং চলছে অব্যাহতভাবে। এ যেন দেখার কেউ নেই। পল্লী বিদ্যুত এবং পিডিবি উভয় কর্তৃপক্ষ সমানতালে চালিয়ে যাচ্ছে মাত্রাতিরিক্ত লোডশেডিং। শনিবার সন্ধ্যা ৭টায় বটতলী সাবষ্টেশন থেকে বিদ্যুত বন্ধ হয়। রাত সাড়ে ৯টায় বিদ্যুত এসে ১০টায় আবার চলে যায়। এরপর রাত ১টার দিকে বিদ্যুত আসে। ২টা না বাজতেই আবার লোডশেডিং। এ সময় শ্রমজীবী মানুষ তীব্র গরমে ঘুমাতে না পেরে বাইরে গিয়ে একটু প্রকৃতির বাতাসে গা জুড়ায়।

ভুক্তভোগি চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, দত্তপাড়া, চরশাহী, দিঘলীসহ বিভিন্ন ইউনিয়নের বিদ্যুত গ্রাহকরা ফোন করে ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, বিদ্যুত নিয়ে এই তিলিচমতি কারবার অন্য কোনো জেলায় চলেনা। ক্ষুব্ধ গ্রাহকরা বলেন, আমাদের জেলার রাজনৈতিক দলের নেতারা কী কাজ করেন। জনপ্রতিনিধি হিসেবে তাদের কাজ কী?

বিদ্যুত গ্রাহক মালেক, রতন, ইয়াকুব, রফিকসহ অনেকেই বলেন, আসছে রমজানে তারাবিহ, সাহরী ও ইফতারের সময় যদি এমন অবস্থা থাকে। তাহলে রোজাদারদের দুর্ভেোগের আর অন্ত থাকবেনা।

এ বিষয়ে পল্লী বিদ্যুত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোন দিলেও কেউ ফোন রিসিভ করছেন না। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930