সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নরসিংদী অভিযান : পাঁচ তরুণের আত্মসমর্পণ

আকাশবার্তা ডেস্ক :

নরসিংদী সদরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অবস্থানরত পাঁচ তরুণের আত্মসমর্পণের পর তাদের ওই বাড়ি থেকে বের করে এনেছেন র‌্যাব সদস্যরা। তাদের মধ্যে সিলেটের আতিয়া মহল থেকে পালিয়ে আসা কয়েকজন ‘জঙ্গি’ রয়েছে বলে র‌্যাব দাবি করলেও স্বজনরা বলছেন, জঙ্গিবাদের সঙ্গে তারা জড়িত নয়।

শনিবার সন্ধ্যার দিকে নরসিংদীর গাবতলীর চিনিসপুর ইউনিয়নের উত্তর গাবতলী গোরস্থানের উত্তর পাশের একতলা ওই বাড়ি ঘেরাও করার পর ভেতরে পাঁচ থেকে ছয়জন থাকার কথা জানিয়েছিল র‌্যাব। রোববার সকাল সোয়া ৯টার দিকে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, ভেতরে অবস্থানকারীদের সঙ্গে তাদের কথা হয়েছে এবং তারা আত্মসমর্পণে প্রস্তুত বলে জানিয়েছে।

“আমরা সব দিক দিয়েই চেষ্টা করছি, যাতে এখানে সর্বোচ্চ নিরাপত্তাটা থাকে। সবদিক থেকেই চেষ্টা করছি তাদেরকে আত্মসমর্পণ করানোর জন্য। তাদের স্বজনদের সঙ্গে কথাবার্তা বলে আমরা এটা চেষ্টা করছি।”

এরপর বেলা পৌনে ১১টা পর্যন্ত পাঁচজনকে ওই বাড়ি থেকে বের করে আনতে দেখা যায় র‌্যাব সদস্যদের। পরে তাদের নিয়ে যাওয়া হয় র‌্যাব-১১ কার্যালয়ে। ভেতরে কিছু পাওয়া গেছে কিনা জানতে চাইলে মুফতি মাহমুদ বলেন,“তারা আত্মসমর্পণ করার পরে আমাদের বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে সার্চ করবে। কিছু পেলে আপনাদের তা জানানো হবে।”

সূত্র : আমার সংবাদ/আকাশবার্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930