বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ভারতের পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত আসছে

অর্থ বাণিজ্য ডেস্ক :

হিলি স্থলবন্দর দিয়ে আমদানির জন্য ১৪ সেপ্টেম্বরের আগে করা এলসির পেঁয়াজের চালানগুলো বাংলাদেশে পাঠানো নিয়ে আগামী ৭ অক্টোবর ভারতের সরকারি সিদ্ধান্ত আসতে পারে।

পেঁয়াজ রপ্তানির অনুমতি চেয়ে আদালতে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বরের আগে খোলা এলসির সংখ্যা ও পরিমাণ রপ্তানিকারকদের নির্দেশ দিয়েছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।

কলকাতার রপ্তানিকারক অনিল ঠাকুর জানান, মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এ বিষয়ে দেশটির রপ্তানিকারকরা গত ২৫ সেপ্টেম্বর মুম্বাইয়ের আদালতে রিট আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত বাণিজ্য মহাপরিচালক বিজয় কুমার স্বাক্ষরিত নির্দেশনা জারি করা হয়েছে।

‘সেখানে গত ১৪ সেপ্টেম্বরের আগে যেসব এলসি করা হয়েছে তার সংখ্যা এবং তাতে পেঁয়াজের পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় কাগজপত্র ভারতের আঞ্চলিক বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে জমা দিতে রপ্তানিকারকদের বলা হয়।

সে অনুযায়ী বাংলাদেশের আমদানিকারকদের করা পেঁয়াজের এলসির কপি ওই দপ্তরে জমা দেওয়া হয়েছে। আগামী ৭ অক্টোবর এ সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত আসবে বলে নির্দেশনায় বলা হয়েছে’, বলেন অনিল ঠাকুর।

হিলি স্থলবন্দরের আমদানিকারক মোবারক হোসেন ও মোজাম হোসেন বলেন, ‘গত ১৪ সেপ্টেম্বরের আগে এলসি করা পেঁয়াজের চালানগুলো বাংলাদেশে রপ্তানি করা হবে। এ ব্যাপারে ভারতের রপ্তানিকারকরা আমাদের আশ্বস্ত করেছেন। এ জন্য আমাদের আগামী ৭ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

ভারত গত ১৪ সেপ্টেম্বর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর থেকে দেশের অন্যান্য স্থলবন্দরের মতো হিলি স্থলবন্দর দিয়েও ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।

মাঝে ১৮ সেপ্টেম্বর এক সিদ্ধান্তে শুধুমাত্র ১৩ সেপ্টেম্বর এলসি করা পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় ভারত। পরে সীমান্তে আটকে থাকা ১১ ট্রাকে ২৪৬ মেট্রিক টন পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে দেশে আমদানি করা হয়, যার অধিকাংশই ছিল পচে নষ্ট হয়ে যাওয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১