বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রী ও মেয়েকে কুপিয়েছে সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও মেয়েকে এলোপাতাড়ী কুপিয়েছে সন্ত্রাসীরা। শনিবার রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত মা মরিয়ম বেগম ও তার মেয়ে স্কুলছাত্রী সাদিয়াকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন- পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানসহ পুলিশের একটি বিশেষ টিম। তবে কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানাতে না পারলেও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয় এলাকাবাসী, হাসপাতাল সুত্র ও পুলিশ জানায়, স্থানীয় বালাইশপুর দেওয়ান বাড়ির সৌদি প্রবাসী নবী উল্যাহর স্ত্রী মরিয়ম বেগম ও তার স্কুলপড়ুয়া (৩য় শ্রেণির ছাত্রী) মেয়ে বাড়িতে বসবাস করছেন। হঠাৎ ওই বাড়িতে চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদের পড়ে থাকতে দেখেন। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মা মরিয়মের বাম হাতের ৪টি আঙ্গুল পড়ে যায়, ডান হাতও মারাত্মক জখম হয়, তার মেয়ের মাথার পেছনের অংশে একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন তারা।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। হামলার কারণ ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০