সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নির্যাতনে-ভিডিও ধারণ : র‌্যাব

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সোমবার (০৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম সংবাদ সম্মেলনে বলেন, ‘কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়া হয়’ ।

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আমরা প্রথমে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ গ্রেপ্তার করি। এরপর তার দেয়ার তথ‌্যের ভিত্তিতে ঢাকার কামরাঙ্গীচর থেকে মামলার প্রধান আসামি বাদলকে গ্রেপ্তার করি।’

খন্দকার সাইফুল আলম বলেন, ‘এই দেলোয়ার বাহিনী এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। তাদের ভয়ে এলাকার লোকজন ভীত সন্ত্রস্ত। দেলোয়ারের বিরুদ্ধে ইতিপূর্বে দুটি মামলা আছে। এ ঘটনায় জড়িত অন‌্যদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব‌্যাহত আছে। গ্রেপ্তার দুই আসামির মধ‌্যে বাদলকে বেগমগঞ্জ ও দেলোয়ারকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে’ ।

উল্লেখ‌্য, গত ২ সেপ্টেম্বর রাতে ঘরে ঢুকে নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। ঘটনার প্রায় এক মাস পর রোববার (০৪ অক্টোবর) ফেসবুকে ওই ভিডিও ছেড়ে দেয়া হয়।

ওই ভিডিও ভাইরাল হলে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।  এ ঘটনায় সোমবার রাত ১টার দিকে নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930