সর্বশেষ:

গণভবন বরাবর কালো পতাকা মিছিলের ডাক

আকাশবার্তা ডেস্ক :

বেগমগঞ্জসহ সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় (গণভবন) বরাবর কালো পতাকা মিছিল করার ডাক দিয়েছে ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আন্দোলনকারীরা। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আন্দোলনকারীরা এ ঘোষণা দেন।

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি জহর লাল রায় বলেন, আমরা সোমবার সকাল থেকেই রাজপথে ছিলাম। সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছি মঙ্গলবার সকাল ১১টায় আবারও আমরা শাহবাগের প্রজন্ম চত্বরে জমায়েত হব। এবং সেখান থেকে সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর কালো পতাকা মিছিল করব।

এর আগে সকাল থেকে ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আন্দোলন করেন ছাত্র ইউনিয়নসহ সমমনা সংগঠনের নেতাকর্মীরা। বিকেল সাড়ে ৪টার দিকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে শাহবাগের প্রজন্ম চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তারা।

এ সময় বক্তারা বলেন, ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সব ঘটনা চোখের সামনে আসে না। যেসব ঘটনা আসে, সেগুলোতে কয়েকজনকে গ্রেপ্তার করে সরকার দায়িত্ব পালন করে। এ থেকে বেরিয়ে আসতে হবে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তারা আরও বলেন, বর্তমানে সরকারি দলের ছাত্র সংগঠন বেপরোয়া হয়ে উঠছে। তারা ক্ষমতার দাপট দেখিয়ে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930