বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

লক্ষ্মীপুরে যুবককে পিটিয়ে হত্যা, আটক ১

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে পুকুরে মাছধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ সবুজ (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তাকে বাঁচাতে গেলে তার মা হাজেরা খাতুন ও ভাই বাবুল হোসেনকেও পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার নলডগী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত সবুজ স্থানীয় জয়নাল আবদীনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় নলডগী গ্রামের জয়নাল আবদীনের বাড়ির সবুজগং ও জলিলগংদের মধ্যে দীর্ঘদিন ধরে দুটি পুকুরের মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সবুজ পুকুরে মাছ ধরতে গেলে জলিলগংরা তার উপর হামলা চালায়। এসময় তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ী পিটিয়ে গুরুত্বর আহত করে তারা। তাকে বাঁচাতে গেলে তার মা ও বড় ভাই বাবুলকেও পেটানো হয়। পরে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের ভাই বাবুল জানান, সবুজ আমাদের নিজস্ব পুকুরে মাছ ধরতে গেলে একই বাড়ির জলিল ও তার ছেলে রশিদ ও খুরশিদসহ ৫/৬ জন তাকে পিটিয়ে হত্যা করে। আমরা বাঁচাতে গেলে আমাদেরকেও মারধর করে তারা।

চন্দ্রগঞ্জ থানার ওসি জসীম উদ্দিন জানান, মাছ ধরাকে কেন্দ্র করে মারামারিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০