সর্বশেষ:

নারায়ণগঞ্জে কোকের সাথে ঘুমের ট্যাবলেট খাইয়ে ধর্ষণ

আকাশবার্তা ডেস্ক :

নারায়ণগঞ্জের বন্দরে কোকের মধ্যে ঘুমের টেবলেট খাইয়ে ১২ বছরের শিশুকে ধর্ষণ করেছে মামাতো ভাই জাহিদ ও আসিফ এবং রোহান গংরা। তবে এ ঘটনার ৮ দিন অতিবাহিত হলেও ধর্ষকদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে মামলা তুলে নিতে ফোনে অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে ধর্ষকের পিতা রুহুল আমিন।

এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন বক্তারকান্দী বালুর মাঠ এলাকায়। এ ঘটনায় বন্দর থানায় ঘটনার পরের দিন একটি মামলা দায়ের করা হয়। তবে এমন ঘটনায় এবং আসামিদের গ্রেপ্তার না করায় ক্ষোভে ফুসে উঠেছে এলাকাবাসী। দ্রুত আসামিদের গ্রপ্তার না করতে পারলে কঠোর কর্মসূচিরও আল্টিমেটাম দিয়েছে স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা।

ধর্ষিতার বাবা জানায়, আমার মেয়ে নির্মমভাবে ধর্ষণ করেছে জাহিদ আসিফ ও রোহন গংরা। ঘটনার ৮ দিন পার হলেও এখনও পুলিশ কাউকে গেপ্তার করতে পারেনি। প্রধানমন্ত্রীর কাছে অসহায় বাবা-মার একটিই দাবি তাদের মেয়েকে যারা এভাবে নির্যাতন করেছে তাদেরকে গ্রেপ্তার সহ ফাঁসি হোক।

তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি বন্দর থানার ওসি ফখরুদ্দিন ভূইয়া। তিনি পুলিশ সুপারের দোহাই দিয়ে বলেন, আমার বক্তব্য দেয়া নিষেধ রয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোশারফ হোসেন জানালেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। আসামীদের গ্রেপ্তার চেষ্টা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930