সর্বশেষ:

চন্দ্রগঞ্জে কৃষকলীগের কর্মীসভা ও কমিটি গঠন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি এটিএম জাকির হোসেন জাহাঙ্গীর।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক কাউছার আহম্মেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, সাবেক সভাপতি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ।

আলোচনা শেষে নুর মোহাম্মদ জীবনকে সভাপতি ও সাহাজাহান সাজুকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের কমিটি ঘোষণা করেন দলের নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930