সর্বশেষ:

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ কার্যকর আজ

আকাশবার্তা ডেস্ক :

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে। এর আগে সোমবার আইনটির একটি সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

এদিকে আজ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এই প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, মঙ্গলবার এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে। অর্থাৎ এদিন থেকেই এটি আইনে পরিণত হবে।

এর আগে এটির আইনি যাচাই (ভেটিং) হবে। যেহেতু সংসদ অধিবেশন আপাতত চলমান নেই, তাই সরকার সংশোধিত আইনটি একটি অধ্যাদেশ হিসেবে জারি করার সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রী আরো জানান, বিদ্যমান আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আছে। সেটিকে এখন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন করা হয়েছে।

সম্প্রতি নোয়াখালীতে এক নারীকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে রাজধানীসহ সারাদেশে ধর্ষণবিরোধী আন্দোলনের ঝড় উঠে। মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি চলছে গত সাত দিন ধরে। এসব কর্মসূচি থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ডের’ দাবি ওঠে।

এমন পরিস্থিতিতে সরকার আইন পরিবর্তনের পদক্ষেপ নেয়। অর্থাৎ,যাবজ্জীবন থেকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার বিধান চালু করতে যাচ্ছে সরকার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930