সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের ওয়াজিরিস্তান ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০ জন। নিহতদের মধ্যে রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যও। বুধবার ওয়াজিরিস্তানে ও বৃহস্পতিবার বেলুচিস্তানে এসব সন্ত্রাসী হামলা হয়। এ খবর দিয়েছে আল-জাজিরা ও ডন।

খবরে বলা হয়, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে বুধবার ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। এতে ব্যবহার করা হয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি। ঘটনাস্থলেই ৬ সেনাসদস্য নিহত হন যার মধ্যে রয়েছেন একজন ক্যাপ্টেনও। এদিকে এরপরদিনই হামলা হয় বেলুচিস্তানের ওরমারা এলাকায়।

দেশটির সবথেকে বড় শহর করাচিমুখি প্রধান সড়কের একটি গাড়িবহরে এ হামলা চালানো হয়। এতে নিহত হয় অন্তত ১৪ জন। নিহতের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। উভয় ঘটনাতেই বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930