সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বৃষ্টির পরই আসছে শীত!

আকাশবার্তা ডেস্ক :

রাজধানী ঢাকায়সহ সারাদেশে আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে। তবে সেই বৃষ্টি এখন কমে এসেছে।

অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ কেটে গেছে। ফলে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি কমে গেছে। শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্নস্থানে বৃষ্টির প্রবণতাও এখন কমে আসছে।

যদিও বৃষ্টির শুরুটা হয়েছিল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকেই। এর সঙ্গে যুক্ত হয়েছিল হিমও। তবে সবচেয়ে আনন্দের খবর হলো, বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ এখন কেটে গেছে।

এদিকে শনিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপ কেটে যাওয়ায় আজ বিকেল থেকে বৃষ্টি কমে আসতে পারে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান জানান, লঘুচাপ-নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ছিল। নিম্নচাপ এরইমধ্যে উপকূল অতিক্রম করেছে। তাই আজ থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা কমে আসছে।

তবে আজ থেকে বৃষ্টি কমতে শুরু করলেও, একেবারেই বন্ধ হবে না। রোববার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।

তবে এর মাঝে দেশের উত্তরাঞ্চলে ভোরে প্রচুর কুয়াশা ঝরতেও দেখা গেছে। অন্যান্য বছর এই সময় শীতের বিস্তার শুরু হলেও এবার তেমন অনুভূত হচ্ছে না।

এই প্রসঙ্গে আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, রাতের তাপমাত্রা ভোরের দিকে কমার প্রবণতা আসবে সপ্তাহখানেকের মধ্যেই। নভেম্বরের মাঝামাঝাঝি শীতের বার্তাও থাকবে। তবে প্রচুর বৃষ্টি ও বন্যা হওয়ায় এ বছর শীত জেঁকে বসার আশঙ্কা খুব কম।

এদিকে চলতি বছরে অতিবর্ষণ ও বন্যার কারণে এখনো খাল-বিল-জলাশয় পানিতে ভরা। তাই বেশি জলীয়বাষ্পে কুয়াশা বেশি হচ্ছে। একই কারণে এবারের শীতের তীব্রতা কম হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930