সর্বশেষ:

মহানবমী আজ, দেবীকে বিসর্জনের আগের দিন

আকাশবার্তা ডেস্ক :

দুর্গাপূজার মহানবমী আজ রোববার (২৫ অক্টোবর)। মূলত আজ দেবীকে প্রাণ ভরে দেখার দিন। কারণ পরের দিন আগামীকাল কেবল বিসর্জনের পর্ব। আর নবমীর রাতই হয় উৎসবের শেষ রাত।

আজ মণ্ডপে মণ্ডপে বাজে বিদায়ের ঘণ্টা। এদিন সকাল ৯টা ৫৭ মিনিটে বিহিত পূজার মাধ্যমে পালিত হবে মহানবমী।

এর পরের দিন অর্থাৎ বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।

উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে হবে বিধায় এবারের দুর্গোৎসবকে ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সন্ধ্যায় আরতির পরই বন্ধ করে দেয়া হচ্ছে পূজামণ্ডপ। থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতি প্রতিযোগিতা।

এবার জনসমাগমের কারণে স্বাস্থ্যবিধি যাতে ভঙ্গ না হয় সেদিকে খেয়াল রেখেই দুর্গাপূজায় আগেই প্রসাদ বিতরণ ও বিজয়া দশমীর শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মন্দিরের আশেপাশে মেলাও নিষিদ্ধ করা হয়।

সারাদেশে এবার ৩০ হাজার ২১৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার জন্য রাজধানীতে প্রস্তুত হয় ২৩২টি মণ্ডপ। বিগত বছর সারাদেশে মণ্ডপের সংখ্যা ছিল ৩১ হাজার ৩৯৮টি, যা তার আগের বছরের চাইতে ৪৮৩টি বেশি। আর এবার মণ্ডপ কমেছে গত বছরের চাইতে ১ হাজার ১৮৫টি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930