বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ইং ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

অপরাধ করলে জনপ্রতিনিধিদেরও ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, অপরাধী যেই হোক, হোক তিনি জনপ্রতিনিধি অথবা ভিআইপি; অপরাধ করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

তিনি বলেছেন, মূলত কেউ আইনের ঊর্ধ্বে না। যেই অপরাধ করুক অবশ্যই তাকে আইনের মুখোমুখি করা হবে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অপরাধ অপরাধই। সেটাই দেখার বিষয়। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের যে ঘটনা ঘটেছে আমরা সেভাবেই ঘটনাটি দেখবো।

এরই মধ্যে এ মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, এটি অনাকাঙ্ক্ষিত। একজন মানুষকে এভাবে মারধর বা হত্যার হুমকি দেওয়া যেতে পারে না। তারপরও তিনি একটি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রসঙ্গত, রোববার (২৫ অক্টোবর) রাতে ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। এ ঘটনায় হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিমের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা হয়েছে।

সোমবার মামলার পরই হাজী সেলিমের ছেলে এরফানকে ধরতে অভিযানে নামে র‌্যাব। দুপুরে রাজধানীর পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকায় হাজী সেলিমের বাসভবন মদিনা টাওয়ার থেকে এরফানকে গ্রেপ্তার করে বাহিনীটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০