শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ডাটাবেজ তৈরীর মাধ্যমে অপসাংবাদিকতা রোধ করা হবে : লক্ষ্মীপুরে প্রেস কাউন্সিল চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেছেন, শীঘ্রই সাংবাদিকদের ডাটাবজে তৈরী ও আইন প্রনয়ণের মাধ্যমে অপ-সাংবাদিকতা রোধ করা হবে। প্রেস কাউন্সিল ও মূলধারার সাংবাদিকদের সেতুবন্ধনে সবাইকে এগিয়ে আসারও আহবান জানান তিনি।

‘মুজিববর্ষের অঙ্গিকার, হলুদ সাংবাদিকতা পরিহার’ এ স্লোগানে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কালেক্টরেট ভবন প্রাঙ্গণের মুক্তমঞ্চে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান।

বক্তৃতাকালে তিনি দেশের স্বাধীনতা অর্জনে সাংবাদিকদের ভূমিকাসহ সাংবাদিকবান্ধব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা দিক তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, যুগ্ম সচিব মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়া, ভারপ্রাপ্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন ও সাইদুল ইসলাম পাবেল প্রমুখ। এসময় জেলায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০