বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

পূর্বজামিরতলী সঃ প্রাঃ বিদ্যালয়ের রাস্তা ভেঙে খালে, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন দিঘলী ইউনিয়নের পূর্বজামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র রাস্তাটি ভেঙে পড়ায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে কোমলমতি শিক্ষার্থীরা। এতে প্রায় সময় বিদ্যালয়ে যাওয়া আসার পথে দুর্ঘটনার শিকার হচ্ছে তারা। এনিয়ে উদ্বেগ উৎকন্ঠা প্রকাশ করেছেন অভিভাবকরা।

সূত্রে জানা যায়, ১৯৩০ সালে স্থাপিত হয় পূর্বজামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি ভালো ফলাফলের পাশাপাশি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। কিন্তু বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র কাঁচা রাস্তাটির পূর্বপাশে ওয়াপদা খাল এবং পশ্চিমপাশে দিঘী (পুকুর) থাকায় বর্ষা মৌসুমে রাস্তার দু’পাশে ভেঙে পড়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা কামরুন নাহার বলেন, বিদ্যালয়টির যাওয়া আসার জন্য এটিই একমাত্র রাস্তা। যা বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তাটির দু’পাশে গাইডওয়াল দিয়ে নতুন করে মেরামত না করলে বিদ্যালয় খোলার পর শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হবে। বর্তমানে এ বিদ্যালয়ে ১৩০জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত আছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, দ্রুত রাস্তাটি সংস্কার না করলে বিদ্যালয় বিমুখ হয়ে পড়বে শিক্ষার্থীরা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মজিবুর রহমান জানান, বিদ্যালয়টির যাতায়াতের রাস্তার অবস্থা খুবই খারাপ। আমি কয়েকবার সরেজমিনে গিয়েছি। কিন্তু আমার ইউনিয়ন পরিষদ থেকে ব্যয়বহুল খরচ দিয়ে এই রাস্তাটি মেরামতের পর্যাপ্ত বরাদ্দ নেই। তিনি বলেন, জেলা ও উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে উদ্যোগ নিয়ে প্রকল্প পাশ করে রাস্তাটি মেরামত করতে হবে।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনছুর আলী চৌধুরী মুঠোফোনে জানিয়েছেন, পূর্বজামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের রাস্তা ভেঙে গেছে এ বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ অফিসিয়ালি তাকে জানায়নি। তিনি খোঁজখবর নিয়ে দ্রুত রাস্তাটি মেরামতের উদ্যোগ নিবেন বলে জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১