বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের বাসভবনে হামলা ও লক্ষ্মীপুরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রায়পুরের পৌর মেয়রের মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক পরিষদ এর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

সম্পাদক পরিষদের আহব্বায়ক মোঃ সহিদুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক রূপসী লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি ও দৈনিক আলোকিত লক্ষ্মীপুর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এমজে আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, দৈনিক কালের প্রবাহ পত্রিকার সম্পাদক মাহমুদুল হক, দৈনিক উপকূল প্রতিদিনের সম্পাদক জহিরুল ইসলাম, দৈনিক সবুজ জমিনের সম্পাদক আফজাল হোসেন সবুজ, দৈনিক কালের প্রত্যাশা পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, সাপ্তাহিক নতুনপথ পত্রিকার সম্পাদক বিএম সাগর, লক্ষ্মীপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য নাজিম উদ্দিন রানা প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে আগামী ৪৮ ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে মেয়রের দুঃখ প্রকাশ করাসহ এক সপ্তাহের মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান। তা না হলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন বক্তারা।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর স্থানীয় দৈনিক বাংলার মুকুল পত্রিকায় ‘রায়পুরে ডাকাতিয়া নদী খোকন ডাকাতের কবলে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ায় গত ৩১ অক্টোবর ওই পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মুকুল ও নির্বাহী সম্পাদক আফরোজা আক্তার রাঙ্গা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সংবাদ প্রচার করায় মোহনা টেলিভিশনের সাংবাদিক রিয়াদ, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক জহিরুল ইসলাম টিটুকে আসামি করে থানায় মামলা করেন রায়পুর পৌরসভার মেয়র খোকন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০