সর্বশেষ:

৭৫ মামলার আসামি কালা মনির গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

মনিরুজ্জামান মনির ওরফে কালা মনিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানী ঢাকার আদাবর এলাকা থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

কালা মনির আদাবর থানা আওয়ামী লীগের সহসভাপতি ও মোহাম্মদপুরের আবাসিক এলাকা ঢাকা উদ্যানের সভাপতি।

এদিকে একই দিনে অভিযান চালিয়ে মনিরের সহযোগী বাবুকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার কাছে থেকে মাদক পাওয়া গেছে বলে জানা গেছে।

একটি সূত্র বলছে, কালা মনিরের বিরুদ্ধে মোহাম্মদপুরের শেখেরটেক ও বেড়িবাঁধ সংলগ্ন ঢাকা উদ্দ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা উদ্যানসহ আশপাশের এলাকায় দখল, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন থানায় ৭৫টি মামলা রয়েছে।

তবে কালা মনিরকে আজ গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছেন র‌্যাব-২-এর অপস অফিসার আবদুল্লাহ আল মামুন। তার বিষয়ে আরও বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930