সর্বশেষ:

ট্রাম্পের মাথায় পানি ঢালার ছবি ভাইরাল!

আন্তর্জাতিক ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি। এতে দেখা যাচ্ছে, ট্রাম্পের মাথায় পানি ঢালছেন দুই নারী।

জানা গেছে, ২০১৪ সালে ‘আইস বাকেট চ্যালেঞ্জ’ নিয়ে ফেসবুকে বেশ আলোড়ন চলছিল। সে সময় বিভিন্ন দেশের তারকারাও এই চ্যালেঞ্জে অংশ নেন। নিজেদের মাথায় বালতি ভর্তি বরফসহ পানি ঢেলে এই চ্যালেঞ্জে অংশ নেন। ট্রাম্পও বাদ যাননি। তিনিও এই চ্যালেঞ্জে অংশ নেন। আর ভিডিও ছেড়ে দেন টুইটারে। ওই ভিডিওর দৃশ্যই এটি।

২০১৪ সালে যুক্তরাষ্টের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা, পপ তারকা জাস্টিন বিবার ও টেইলর সুইফ্ট থেকে শুরু করে বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস, অভিনেতা হিউ জ্যাকম্যান, ফেসবুকের মার্ক সাকারবার্গসহ বিশ্বের বিভিন্ন দেশের তারকা ও সাধারণ নেটিজেনরা এই চ্যালেঞ্জে অংশ নেন।

ট্রাম্পের এই ছবি পোস্ট করে অনেকেই এখন ট্রল করছেন। সবাই মজা করে লিখছেন, নির্বাচনে হারতে বসা ট্রাম্পের মাথা গরম হয়ে গেছে। আর তাই মাথায় পানি ঢালা হচ্ছে।  

এদিকে ঐতিহাসিকভাবে রিপাবলিকানদের ঘাঁটি জর্জিয়াতে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে দিলেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। এ রাজ্যে জয় নিশ্চিত করলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত করতে পারবেন বাইডেন।

এরই মধ্যে রাজ্যটিতে ৯৯ শতাংশ ভোট গণনা হয়ে গেছে। পুরোটা সময় ট্রাম্প এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে এগিয়ে গেছেন বাইডেন। মাত্র কয়েকশত ভোটের ব্যবধানে এগিয়ে গেলেও জিতলে ১৬টি ইলেক্টরাল ভোট নিশ্চিত করবেন বাইডেন। এরই মধ্যে ২৬৪ ভোট নিশ্চিত করা বাইডেনের মোট ভোট দাঁড়াবে ২৮০ তে। ফলে বাকি কোনো রাজ্যে জয় না পেলেও যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন বাইডেন।

এদিকে ১৫ ভোটের নর্থ ক্যারোলাইনায় ৭৬ হাজার ভোটে এবং ২০ ভোটের পেনসিলভেনিয়ায় ১৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প। তিন ভোটের আলাস্কাতেও বিপুল ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন। এ দুটোতে জিতলেও ট্রাম্পের মোট ইলেক্টরাল ভোট দাঁড়াবে ২৫২ এ। ফলে এ মুহূর্তে কেবল জর্জিয়ায় জয় নিশ্চিত করলেই চলবে না, বাইডেনের এগিয়ে থাকা রাজ্য নেভাডাতেও জয় নিশ্চিত করতে হবে ট্রাম্পকে।

এখন বেশিরভাগ রাজ্যেই চলছে পোস্টাল ভোট গণনা। ডেমোক্র্যাটরাই মূলত এই পোস্টাল ভোটে বেশি অংশ নিয়েছেন। ফলে শেষ মুহূর্তের গণনায় ট্রাম্পের এগিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930