সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

উন্নত ভবিষ্যত গঠনে পড়ালেখার বিকল্প নেই : লক্ষ্মীপুরের জেলা প্রশাসক

আকাশবার্তা ডেস্ক :

‘একটি উন্নত জীবন ও ভবিষ্যত গঠনে পড়ালেখার বিকল্প নেই’ মন্তব্য করে লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক হোমায়রা বেগম বলেছেন, শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যত প্রজন্ম। তিনি বলেন, আমি আজকে জেলা প্রশাসক হয়েছি পড়ালেখাকে জীবনের একমাত্র ব্রতী হিসেবে নেওয়ার কারণে। তোমরাও ভালোভাবে শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করলে আরো বড় জায়গায় দায়িত্ব নিতে পারবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় লক্ষ্মীপুরে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে “দুর্নীতি বিরোধী কার্যক্রমকে বেগবান ও মাদকের অপব্যবহার রোধে মানসম্মত শিক্ষা বিস্তারের মাধ্যমে একটি দক্ষ জনশক্তির ভিত গড়ে তোলা” বিষয়ক মত বিনিময় সভা এবং বার্ষিক পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হোমায়রা বেগম এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করাই শেষ কথা নয়। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে। পাশাপাশি মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস এসবের বিরুদ্ধে তোমাদেরকে সোচ্চার থাকতে হবে।

এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের ৮মস্থান অধিকারী লক্ষ্মীপুরের সেরা বিদ্যাপিঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ খান, স্থানীয় চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মাওঃ মো. আব্দুল কুদ্দুছ।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাষ্টার কাজী মোস্তফা কাজলের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ সরকার জোবায়েদ আলী, চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আরজুন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দিন ভুলু, দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের সাবেক রেক্টর হোসেন আহমেদ, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান নিজাম, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষভাগে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930