বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
পরিবারের সঙ্গে এএসপি আনিসুল করিম

এএসপির মৃত্যু, হাসপাতালের ১০ আসামি রিমান্ডে

আকাশবার্তা ডেস্ক :

মানসিক অসুস্থতার কারণে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে স্বজনেরা রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানেই কর্মকর্তা-কর্মচারীদের মারধরে মাত্র চার মিনিটেই মৃত্যু হয় তার।  

এ ঘটনায় এই পর্যন্ত ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে এএসপি আনিসুল হত্যায় তাদের রিমান্ডের আদেশ দেন আদালত। দুপুরে রিমান্ডের আবেদন করে তাদের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত এই আদেশ দেন। 

এর আগে, এসপি আনিসুলকে মারধরের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মারধরের ঘটনায় এদের সবার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছিলেন তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার হারুন অর রশীদ।

সোমবার (৯ নভেম্বর) রাতে রাজধানীর আদাবরের মাইন্ড এইড নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে হাসপাতাল কর্মীদের মারধরে মৃত্যু হয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুল করিমের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০