শুক্রবার ২৬শে জুন, ২০২৬ ইং ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

লক্ষ্মীপুরে নবনির্বাচিত তিন ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে নবনির্বাচিত তিন ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, রায়পুর উপজেলার কেরোয়া ইউপি চেয়ারম্যান শাহিনুর বেগম রেখা ও রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউপি চেয়ারম্যান শাহনাজ বেগম। তাদেরকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এসময় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভূঁইয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।

উল্লেখ্য, করোনায়আক্রান্ত হয়ে সম্প্রতি চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, কেরোয়ার চেয়ারম্যান শাহজাহান কামাল ও ইছাপুরের চেয়ারম্যান শহীদ উল্যা মারা যান। এতে ওই ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচনে ইছাপুরে আওয়ামীলীগের মনোনয়ন পান প্রয়াত চেয়ারম্যান শহীদ উল্যার স্ত্রী শাহনাজ বেগম ও কেরোয়ায় প্রয়াত চেয়ারম্যান শাহজাহান কামালের স্ত্রী শাহিনুর বেগম রেখা ও চন্দ্রগঞ্জে মনোনয়ন পান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন। গত ২০ অক্টোবর এই তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০