সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরের পর ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের সাদারঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসের সাথে সংঘর্ষে সিএনজি গাড়িটি সম্পূর্ণ ধুমড়েমুছড়ে যায়। ঘটনাস্থলে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ, চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা লাশ করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন এবং দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

নিহতরা হলেন, কমলনগর উপজেলার পূর্ব চরমার্টিন গ্রামের আবু সাইদের ছেলে জামাল উদ্দিন (৪০), তিনি মতিরহাট বাজারের ফল ব্যবসায়ী এবং অপরজন সিএনজি চালক মো. আজিম (৩৮)। তিনি চৌমুহনী পৌরসভার গণিপুর গ্রামের মৃত নাছির আহম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা সোয়া ২টার দিকে নোয়াখালীর চৌমুহনী থেকে ফলবোঝাই লক্ষ্মীপুরগামী সিএনজি অটোরিকশা (নোয়াখালী থ-১২-০৫০১) ও লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী শাহী নামীয় বাস (ঢাকা মেট্রো ব-১৪-৪৪৪৯) চন্দ্রগঞ্জ থানা এলাকার সাদারঘর নামকস্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন কমলনগর উপজেলার মতিরহাট বাজারের ফল ব্যবসায়ী জামাল উদ্দিন ও সিএনজির চালক চৌমুহনী পৌরসভার গণিপুর গ্রামের মো. আজিম।

লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক ইমরান হোসেন মৃধা ও চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানিয়েছেন, ফলবোঝাই সিএনজি অটোরিকশার সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও একজন ফলবিক্রেতা নিহত হয়েছেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930