শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কমলনগরে নামের আগে ডাক্তার লিখে রোগী দেখায় ২০ হাজার টাকা জরিমানা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে ডাক্তার পরিচয়ে রোগী দেখার অভিযোগে আব্দুর রহমান নামের এক ব্যক্তির ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাজিরহাট মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পুস্প পদম চাকমা। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এসময় ডাক্তার পরিচয় দেয়া আব্দুর রহমানের সঠিক কাগজপত্র না পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে অবহিত করে এনএসআই এর কর্মকর্তারা। একপর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুস্প পদম চাকমা এসে ওই ব্যক্তির ২০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুস্প পদম চাকমা জানান, জরিমানা প্রদানকারী ঔষধ বিক্রির জন্য প্রয়োজনীয় ডিএমএফ কোর্স সম্পন্নকারী ওই ব্যক্তি পুরো চিকিৎসক পরিচয় দিয়ে নিয়মিত রোগী দেখছেন। তিনি পরিচয় দেয়া সম্পর্কে সঠিক কোন কাগজপত্র দেখাতে না পারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০