সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বৃষ্টি নিয়ে ফের দুঃসংবাদ আবহাওয়া অধিদপ্তরের

আকাশবার্তা ডেস্ক :

বৃষ্টি নিয়ে আবার দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানিয়েছে, আজ শনিবার (২১ নভেম্বর) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া সংস্থাটি জানিয়েছে, আগামীকাল রোববার থেকে আকাশ পরিষ্কার হতে পারে। এরপর তাপমাত্রা কমে গিয়ে শীত পড়তে পারে।

এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া  দেশের বিভিন্ন জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে। 

গতকাল শুক্রবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। থেমে থেমে বৃষ্টিও হয়েছে। 

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930