সর্বশেষ:

আমেরিকার নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থায় যথেষ্ট ত্রুটি রয়েছে। ফলে দেশটিতে চলমান সংকট সৃষ্টি হয়েছে।

এসময় তিনি এসব ত্রুটি সংশোধন করার জন্য মার্কিন সরকার ও জনগণের প্রতি আহ্বানও জানিয়েছেন।

পুতিন ‘রাশিয়া-১’ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার নির্বাচনি ব্যবস্থায় যে সমস্যা রয়েছে তা এখন মার্কিন কর্মকর্তাদের কাছে স্পষ্ট।

তিনি বলেন, এবারের নির্বাচনের বৈধতা নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তার সমাধান করার দায়িত্ব মার্কিন জনগণের।

এদিকে পুতিন এমন সময় এ কথা বললেন; সদ্য ঘটে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যখন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলেও রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

এদিকে মার্কিন গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

কিন্তু ট্রাম্প সেই পরাজয় মেনে নিতে রাজী নন বরং ক্ষমতাসীন প্রেসিডেন্ট থাকা অবস্থায় ব্যাপকভাবে নির্বাচনে কারচুপির অভিযোগ করেই যাচ্ছেন। একই সঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে তিনি একের পর এক মামলা দিয়েই যাচ্ছেন।

সূত্র : পার্সটুডে

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930