সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসক হোমায়রা বেগমের সাথে সাংবাদিকদের মতবিনিময়ের একাংশ।

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইসমাইল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্ল্যাহ আল মামুন।

সভায় সাংবাদিকদের মধ্যে জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, কামাল হোসেন (ভোরের কাগজ, দেশটিভি), মহিউদ্দিন ভূঁইয়া মুরাদ (চ্যানেলআই, জনকন্ঠ), গাজী গিয়াস উদ্দিন (দৈনিক জনতা), মো. কাউসার (এটিএন বাংলা, এটিএন নিউজ), আলী হোসেন (মাইটিভি, আমার সংবাদ), সহিদুল ইসলাম (এসএটিভি), সাইফুল ইসলাম স্বপন (চ্যানেল টুয়েন্টিফোর), তৌহিদুর রেজা (ডিবিসি নিউজ), রবিউল ইসলাম খান (অবজারভার)। এ সময় অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার শতাধিক সাংবাদিককর্মী উপস্থিত ছিলেন।

সাংবাদিক আলী হোসেন তার বক্তৃতায় মহাসড়কের দু’পাশে কাঠ ও নির্মাণ সামগ্রী ব্যবসায়ীদের অবৈধ দখল উচ্ছেদ এবং রমজান মাসে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার দাবি জানান।

জেলা প্রশাসক এই দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

প্রসঙ্গত, গত ১১ মে লক্ষ্মীপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হোমায়রা বেগম। এর আগে হোমায়রা বেগম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেব দ্বায়িত্ব পালন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930