সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে : শিক্ষামন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। 

মাধ্যমিক স্কুলের প্রতি শ্রেণিতে এ লটারি হবে বলে জানান তিনি। 

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

দিপু মনি বলেন, দেশে করোনাভাইরাসের তাণ্ডবে এবার লটারি পদ্ধতির মাধ্যমে প্রতি শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি করার সিদ্ধান্তটি নেয়া হয়েছে। অবশ্য আগে বিকল্প পদ্ধতি নেয়ার কথা ভেবেছিলাম। এর মধ্যে স্বাভাবিক নিয়মে ভর্তি পরীক্ষা নেয়ার কথা ভাবলেও করোনার এই সময়ে এটি করতে চাইনি।

প্রথমত, স্বাভাবিক নিয়মে ভর্তি পরীক্ষা নেয়ার কথা ভেবেছিলাম। কিন্তু করোনার এই সময়ে এটি করতে চাচ্ছি না। এমসিকিউ পদ্ধতির কথাও চিন্তা করেছি, কিন্তু তাতেও ঝুঁকি থাকে।

দ্বিতীয়ত, অনলাইনে ভর্তি পরীক্ষা। তবে সব ভর্তিচ্ছুদের পক্ষে এটা সম্ভব হবে না।

তৃতীয়ত, লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা। করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের স্কুলে এনে ভর্তি পরীক্ষার নেয়ার বিষয়টি ঝুঁকিপূর্ণ। তাই বাধ্য হয়েই এ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানান শিক্ষামন্ত্রী।

চলমান করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এই সময়ে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলতে বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন ডাকেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

মন্ত্রী আরো বলেন, এবার ভর্তি কার্যক্রমে কিছু পরিবর্তন আসছে। এবার ক্লাস্টারে ৫টি স্কুলকে পছন্দ দেবার সুযোগ পাবে ভর্তিচ্ছুরা। এছাড়াও রাজধানীতে ক্যাচমেন্ট এরিয়া ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০