শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কঠিন সিদ্ধান্ত : মাস্ক না পরলে হবে জেল!

আকাশবার্তা ডেস্ক :

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সর্বসাধারণের মুখে মাস্ক না থাকলে এক সপ্তাহ পর কারাদণ্ড দেয়ার মতো কঠোর অবস্থানে যেতে পারে সরকার।

সোমবার (৩০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে গণভবন প্রান্ত থেকে যুক্ত হন। আর মন্ত্রিসভার সদস্যরা যুক্ত ছিলেন সচিবালয় প্রান্ত থেকে। 

বৈঠকে আলোচনার বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, দেশে প্রথম দফায় আসা করোনার তিন কোটি ডোজ বিনামূল্যে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, অর্থ মন্ত্রণালয় করোনার টিকা কিনতে ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছে। আজকের বৈঠকে করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা মোকাবিলা ও টিকা সংগ্রহের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা করার নির্দেশনা দেয়া হয়েছে। তবে জরিমানার পরিমাণ কত, তা নিশ্চিত করা হয়নি। 

এছাড়া মন্ত্রিসভার বৈঠকে মানুষের নিরাপদ জীবন নিশ্চিতে ৯৯৯ নীতিমালা-২০২০ এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০