সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

গ্লোব বায়োটেকের ভ্যাকসিন : ‘ব্যানকোভিড’ থেকে ‘বঙ্গভ্যাক্স’!

আকাশবার্তা ডেস্ক :

গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ পরিবর্তিত হয়ে ‘বঙ্গভ্যাক্স’ হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের ‘বঙ্গভ্যাক্স’ রাখার প্রস্তাব মেনে নেন গ্লোব ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ।

তিনি টিকার অগ্রগতির খবর জানতে ঢাকার তেজগাঁওয়ে গ্লোব বায়োটেকের অফিসে গিয়ে নাম পরিবর্তনের প্রস্তাব দিলে নতুন নামটি রেখে দেন চেয়ারম্যান মো. হারুনুর রশিদ।

গ্লোবের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে তিনি সাংবাদিকদের বলেন, জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপন করছি। দেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গটা আপনাদের নামে থাক। এজন্য নামটা পরিবর্তন করে বঙ্গভ্যাক্স রাখার প্রস্তাব করেছি। এটি সবার কাছেই গ্রহণযোগ্য হওয়ার মতো। এতে জাতির জনকের বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং ভ্যাকসিন- এই তিনটিকেই প্রতিনিধিত্ব করে।

টিকার নাম ‘বঙ্গভ্যাক্স’ই রাখার সিদ্ধান্ত জানিয়ে গ্লোব চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, আমি যখন এই টিকার ঘোষণা দিই, তখনই বলেছি এটা বঙ্গবন্ধুকে উৎসর্গ করছি।

পরিদর্শনের সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

তারা গ্লোব বায়োটেকের চেয়ারম্যানসহ ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

করোনাভাইরাস মহামারীর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি টিকা তৈরিতে নেমেছে, সেই দৌড়ে থাকা একমাত্র বাংলাদেশি কোম্পানি গ্লোব বায়োটেক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০