শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আসামিদের ডোপ টেস্ট : হাইকোর্টের নতুন সিদ্ধান্ত

আইন আদালত ডেস্ক :

মাদক মামলায় প্রবেশনে থাকা আসামিকে প্রতি ছয় মাস অন্তর অন্তর ডোপ টেস্ট করতে হবে। এ টেস্টের রিপোর্ট পজিটিভ হলে তার প্রবেশনে থাকার আদেশ বাতিল করে কারাগারে পাঠাতে বলেছে হাইকোর্ট।

পাশাপাশি প্রবেশনে থাকা আসামি চিকিৎসক ব্যতীত কোনো মাদকদ্রব্য ওষুধ হিসেবে ব্যবহার করতে পারবেন না মর্মেও রায় দিয়েছে হাইকোর্ট। 

মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত এক আসামিকে প্রবেশনে পাঠানোর পূর্ণাঙ্গ রায়ে এমন শর্ত আরোপ করা হয়েছে। 

রায়ে হাইকোর্ট বলেছে, মাদকদ্রব্য সংক্রান্ত যেকোনো অপরাধ সমাজবিরোধী। এটা জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নেই; সময় এসেছে এ ধরনের অপরাধকে এখন কঠোরভাবে দমন করতে হবে। 

বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ ‘মতি মাতবর বনাম রাষ্ট্র’ মামলায় এমন নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে পূর্ণাঙ্গ এ রায় প্রকাশ পেয়েছে।

ওই রায়ে বলা হয়েছে, উচ্চ আদালতের রায়ের অনুলিপি পাওয়ার পর দ্রুত আসামিকে ডোপ টেস্ট করতে হবে। ডোপ টেস্টে আসামির মাদক গ্রহণের সংশ্লিষ্টতা মিললে প্রবেশন আদেশ বাতিল করতে পারবে। 

এছাড়া প্রয়োজনে আরো শর্ত আরোপ করে আসামিকে প্রবেশন অফিসারের অধীনে পর্যবেক্ষণে রাখার আদেশ দিতে পারবে নিম্ন আদালত। প্রবেশনে থাকাকালীন আসামি কোনো শর্ত ভঙ্গের অপরাধে তাকে কারাগারে পাঠানোর সুযোগ রয়েছে।

এদিকে উচ্চ আদালতের পাশাপাশি নিম্ন আদালতের বিচারকরাও বিভিন্ন মামলায় দণ্ডিত আসামিকে প্রবেশনে পাঠানোর আদেশ দিচ্ছেন। দি প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্স, ১৯৬০ এর বিধান অনুযায়ী আদালত এই আদেশ প্রদান করছে।

এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রবেশনে থাকা আসামিরা আদালতের দেয়া শর্ত ভঙ্গ করছে কি-না, সেটি সময়ে সময়ে নিম্ন আদালতকে প্রতিবেদন দিয়ে অবহিত করেন প্রবেশন অফিসার। যদি শর্ত ভঙ্গ করে তাহলে বিচারিক আদালত সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠিয়ে থাকেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০