সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

পুরুষ নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

আকাশবার্তা ডেস্ক :

পুরুষ নির্যাতন বন্ধের দাবিতে শনিবার (৫ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ মেনস রাইটস ফাউন্ডেশন। মানববন্ধন থেকে পুরুষ নির্যাতন দমন আইনের দাবি উঠেছে। 

মেনস রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম বলেন, আজ পুরুষ নির্যাতন দমন আইন না থাকায় পুরুষরা আইনের আশ্রয় নিতে পারছে না। সেজন্য অনেক পুরুষ নিরবে কাঁদছে। অনেকে কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।

তিনি বলেন, একজন ভুক্তভোগী পুরুষ মহিলা কর্তৃক প্রকাশ্য দিবালোকে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। ঐ ভুক্তভোগী ভাই নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় জিডি করার জন্য গিয়েছিল, দুর্ভাগ্যজনক হলেও সত্য থানার ডিউটি অফিসার তার জিডি গ্রহণ করেননি। এখানে পুরুষ হওয়ার কারণে তার জিডি গ্রহণ করা হয়নি। আইনে কোথাও লেখা আছে পুরুষ নির্যাতন হলে জিডি করতে পারবে না?

তিনি বলেন, আমাদের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে। এভাবে হাজার হাজার পুরুষ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু আইনের আশ্রয় নিতে পারছে না।

ফাউন্ডেশনের আন্তর্জতিক উপদেষ্টা মাজহারুল মান্নান বলেন, স্বদেশ কি বিদেশ- সবখানেই আজ পুরুষ নির্যাতিত। লিঙ্গ বৈষম্য দূর করার জন্য আইন করার দাবি জানাচ্ছি। যাতে পুরুষরা অন্যায়ভাবে নির্যাতিত না হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930