শুক্রবার ২৬শে জুন, ২০২৬ ইং ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর : দুইছাত্রের ৫ দিনের রিমান্ড, শিক্ষকদের চারদিন!

আকাশবার্তা ডেস্ক :

কুষ্টিয়ায় পৌরসভার নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মামলার চার আসামির মধ্যে মাদরাসার দুই ছাত্রকে ৫ দিন এবং দুই শিক্ষককে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৮ ডিসেম্বর) কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এনামুল হক এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বেলা ১১টার দিকে শুনানির জন্য তাদের পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়।

তারও আগে, সোমবার দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্তকারী পুলিশ কর্মকর্তা আসামিদের রিমান্ড আবেদন করেন। 

দুই মাদরাসা ছাত্র আবু বক্কর ওরফে মিঠুন ও সবুজ ইসলাম নাহিদের ১০ দিন করে এবং শিক্ষক আল আমিন ও ইউসুফের সাত দিন করে রিমান্ড চাওয়া হয়। আদালতের বিচারক রেজাউল করিম মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

জেলা পুলিশের তথ্যমতে, ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার দায়ে শনিবার রাতে শহরের জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাসউদ (র.) মাদ্রাসা শিক্ষক মো. আল আমিন (২৭) ও মো. ইউসুফ আলী (২৬) এবং একই মাদ্রাসার ছাত্র মো. আবু বক্কর ওরফে মিঠুন (১৯) ও মো. সবুজ ইসলাম নাহিদকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার নেপথ্যের কারণসহ ক্লু উদ্ধার করেছে পুলিশ।

এদিকে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য চত্বরে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় এখনো কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। 

ভাস্কর্য চত্বরের মাত্র ২৫/৩০ গজ দূরত্বে দায়িত্বরত পুলিশসহ জেলার আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ফিল্মি কায়দায় গুলিবর্ষণ ও কালো পতাকা টানিয়ে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। 

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০