সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বেগম রোকেয়া পদক ২০২০ পাচ্ছেন পাঁচজন বিশিষ্ট নারী

আকাশবার্তা ডেস্ক :

বেগম রোকেয়া পদক ২০২০ এর জন্য পাঁচ জন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে মনোনীত করা হয়েছে। 

পদকপ্রাপ্ত বিশিষ্ট নারী ব্যক্তিত্ব বা তার পরিবারের প্রতিনিধি আগামীকাল বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা  কাছে থেকে সম্মাননা পদক, সনদ ও চেক গ্রহণ করবেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও  প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী প্রদান করেছেন। 

পদক প্রদান অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, অন্যান্য টেলিভশন ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে। 

দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র, পোস্টার, বুকলেট ও স্যুভেনির প্রকাশ করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বেগম রোকেয়া পদক ২০২০ এর জন্য যে পাঁচ জন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে চুড়ান্তভাবে মনোনয়ন করা হয়েছে তাঁরা হলেন নারী শিক্ষায় প্রফেসর ড. শিরীণ আখতার; পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কর্নেল (ডাঃ) নাজমা বেগম,এসপিপি,এমপিএইচ; নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মঞ্জুলিকা চাকমা; সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বেগম মুশতারী শফি (বীর মুক্তিযোদ্ধা) এবং নারী অধিকারে অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার এ বছর বেগম রোকেয়া পদকের জন্য চুড়ান্তভাবে মনোনীত হয়েছে।

উল্লেখ্য, আগামীকাল ৯ ডিসেম্বর সকাল ১০ টায় ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক ২০২০ প্রদান এবং বেগম রোকেয়া দিবস উদযাপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকাল ১০.৩০ টায় গণভবন থেকে অনলাইনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930