সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

রাজধানীতে এক ভয়ঙ্কর প্রতারকচক্র গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীতে ভয়ঙ্কর একটি প্রতারকচক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাজ ছিল, ট্রাভেল এজেন্সিতে বিদেশগামী বিশিষ্টজন ও গ্রামীণফোনের গ্রাহকদের তথ্য চুরি করে বিভিন্ন ব্যক্তিকে ভয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া।  

বুধবার (৯ ডিসেম্বর) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, চক্রের প্রধান পারভীন আক্তার নূপুর (২৮), তার বড় বোন শেফালী বেগম (৪০), মতিঝিলের পারফেক্ট ট্রাভেল এজেন্সির কর্মচারী শামসুদ্দোহা খান ওরফে বাবু (৪০) এবং গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস ম্যানেজার রুবেল মাহমুদ অনিক (২৭)।

পুলিশ জানায়, এই চক্রের সদস্যরা বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের ফাঁদে ফেলে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতেন। সেই তথ্য পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঁচ লাখ থেকে শুরু করে ৫০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিতেন।

এদিকে টাকা দিতে অস্বীকার করলে নুপুরের অভিভাবক হিসেবে কথা বলতেন বড়বোন শেফালী। বোনের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে নারী নির্যাতনের মামলার হুমকি দিতেন তিনি। সম্মান হানির ভয়ে টাকা দিতে বাধ্য হতেন অনেক ভুক্তভোগী।

দৃশ্যমান কোন পেশা না থাকলেও নুপুর গুলশান এলাকার নিকেতনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ৮০ হাজার টাকায়। আর শরীরচর্চায় মাসে ব্যয় করেন ৩০ হাজার টাকা।

ফাঁদে ফেলা ব্যক্তি সম্পর্কে তথ্য সরবরাহ করতেন বলে অভিযোগ গ্রামীণফোন কাস্টমার সার্ভিস সেন্টারের কর্মী রুবেল মাহমুদ অনিকের বিরুদ্ধে। তবে এদের গ্রুপের আইনজীবী পরিচয় দানকারি ইসা নামের চক্রের এক সদস্য এখনো পলাতক রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930