সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

পুলিশের ৫ ডিআইজিকে বদলি

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) সমমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) নিবাস চন্দ্র মাঝিকে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পুলিশ অধিদফতরে, পুলিশ অধিদফতরের ডিআইজি (চলতি দায়িত্বে) মো. হুমায়ুন কবিরকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (চলতি দায়িত্বে), এনএসআই এর পরিচালক (ডিআইজি) মোশারফ হোসেনকে টিএন্ডআইএম এর ডিআইজি এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) এস এম রহুল আমিন কে এনএসআই এর পরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলির আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930