রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

যৌতুকের দাবিতে স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে পিটিয়ে ওয়াজে গেলেন মুফতি

আকাশবার্তা ডেস্ক :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে মাহফুজুর রহমান ওরফে হাকিমপুরী হুজুর নামে এক মুফতির বিরুদ্ধে।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ওই মুফতির স্ত্রী।

অভিযুক্ত মুফতি মাহফুজুর রহমান ওরফে হাকিমপুরী হুজুর শেখপাড়া বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। সে উপজেলার হাকিমপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে ও ইসলামী বিশাববিদ্যালয়ের আল-ফিকাহ এন্ড লিগাল স্ট্যাডিজ বিভাগের প্রাক্তন ছাত্র।

মাহফুজুর রহমানের স্ত্রী হাফেজা ফাতেমা তাসনিম ঐশি (২২) ইবি থানার শান্তিডাঙ্গা গ্রামের আজিজুর রহমানের মেয়ে।

তিনি জানান, ৫ বছর আগে মুফতি মাহফুজুরের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই প্রায়ই তার উপর শারীরিক নির্যাতন ও টাকা দাবি করে আসছে তার স্বামী। গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাইরে থেকে এসে তার স্বামী তাকে মারধর করেন এবং তার বাবা মার কাছ থেকে টাকা আনতে বলেন। এ কথা তার পরিবারের কাছে জানালে বাবা আজিজুর রহমান ও মা নাসরিন আক্তার মেয়েকে দেখতে আসলে তাদের ওপরও শারীরিক নির্যাতন চালান মাওলানা মাহফুজুর রহমান।

এ ঘটনায় তিনি শনিবার দুপুরে শৈলকুপা থানায় একটি অভিযোগ করেছেন।

জানা গেছে, এ ঘটনায় থানা থেকে অভিযুক্ত মুফতি মাহফুজুর রহমান ওরফে হাকিমপুরী হুজুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ফরিদপুরের কামারখালীতে ওয়াজ মাহফিলে যাচ্ছেন।

স্ত্রীর সাথে ঝগড়া বিবাদের কথা স্বীকার করে তিনি বলেন, যেহেতু ওয়াজ নছিহত করেন এ কারণে তার সম্মানের দিকে একটু খেয়াল রাখতে বলেন।
 
এ ঘটনায় মাওলানা মাহফুজুর রহমান হাকিমপুরী জানান, তার স্ত্রীর সাথে বৃহস্পতিবার কলহ হলেও তাকে তিনি অতটা মারেননি। একটু ধাক্কা ধাক্কি হয়েছিল। 

এলাকায় ফিরে স্থানীয়দের সাথে নিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে তিনি একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : ডিবিসি নিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১