শুক্রবার ২৬শে জুন, ২০২৬ ইং ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

যারা পুলিশে আসবেন, খারাপ উদ্দেশ্য থাকলে অন্য জায়গায় চাকরি খুঁজেন : আইজিপি

আকাশবার্তা ডেস্ক :

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, যারা ভবিষ্যতে পুলিশে আসবেন বলে ভাবছেন, তাদের বলবো, মনে যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে তাহলে আমাদের এখানে আসবেন না, অন্য জায়গায় চাকরি খুঁজেন। আর যারা পুলিশে এসে দুর্নীতি করতে চান; তারা চাকরি ছেড়ে দেন।

অন্য কে কোথায় কী করলো বাংলাদেশের মানুষ, সেগুলো বিষয় না। কিন্তু পুলিশ বাহিনীর কেউ দুর্নীতি করবে এটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না। দুর্নীতির জন্য পুলিশ বাহিনী না।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

পুলিশে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার প্রচলনের বিষয় জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আইজিপি বলেন, দুর্নীতি ও দুর্ব্যবহারের বিষয়ে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো নিয়ে এরই মধ্যে আমরা কাজ করছি। দুর্নীতি ও দুর্ব্যবহারে বিরুদ্ধে যুদ্ধে আমরা জয়ী হবো।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. বেনজীর আহমেদ বলেন, থানা কোনো হত্যাকাণ্ডের পরিকল্পনা কেন্দ্র হতে পারে না, এটা আমরা বলতে পারি। থানা মানুষের জীবন রক্ষা করার জন্য কাজ করবে। যদিও থানা নিয়ে অনেক অভিযোগ রয়েছে। তবে আমরা সেগুলো নিয়ে কাজ করছি।

অন্য আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি ভাস্কর্য ইস্যুতে কোনো মহল যদি জলঘোলা করার চেষ্টা করে, আমরা সেটা করতে দেবো না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০