সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বরযাত্রী নিয়ে ট্রলারডুবি : নববধূসহ ৭ জনের মরদেহ উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর হাতিয়ায় ক্যারিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে বর যাত্রীসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত নববধূ ও শিশুসহ ৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। তবে এ দুর্ঘটনায় নিখোঁজের সঠিক কোন তথ্য এখনো পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৮০-৮৫ জন যাত্রী নিয়ে কেয়ারিংচর এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য মতে, তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে কুলে উঠছে। তবে সঠিক ভাবে জানা যায়নি এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930