শুক্রবার ২৬শে জুন, ২০২৬ ইং ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

উত্ত্যক্তের প্রতিবাদ করায়, চন্দ্রগঞ্জে বাপ ও মেয়েকে পিটিয়ে আহত, দুই বখাটে গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মাদ্রাসায় পড়–য়া ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবা ও মেয়েকে পিটিয়ে গুরুত্বর আহতের ঘটনায় দুই বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ২টায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- চন্দ্রগঞ্জ ইউপির বসুদুহিতা গ্রামের ইব্রাহীম ওরফে খোকনের ছেলে মনির হোসেন (২৪) ও তার ছোটভাই বেলাল হোসেন (১৯)। এরআগে বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আন্ডারঘর নামকস্থানে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী শারমিন আক্তার বটতলী আয়েশা (রাঃ) মাদ্রাসার আলীম পরীক্ষার্থী ও বসুদুহিতা গ্রামের শাহআলমের মেয়ে। এ ঘটনায় ৬ জনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভিকটিম মাদ্রাসা ছাত্রীর বড়ভাই আব্দুর রহমান।

পুলিশ জানায়, আয়েশা (রাঃ) মাদ্রাসার আলীম পরীক্ষার্থী শারমিন আক্তার তার শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল বখাটে যুবক বেলালসহ অন্যান্যরা। ঘটনার দিন বুধবার সকালে আন্ডারঘর নামকস্থানে নিজেদের চা দোকানে বাবার জন্য নাস্তা নিয়ে আসছিল শারমিন আক্তার। এসময় বখাটে মনির ও বেলাল তাকে পথে একা পেয়ে বিভিন্ন ধরণের অশালীন কথা-বার্তা বলছিল। এতে শারমিন প্রতিবাদ করলে বখাটেরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। একপর্যায়ে ওই ছাত্রীর বাবা শাহআলম এগিয়ে এসে প্রতিবাদ করলে তাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং মেয়ের হাত ভেঙে দেয়। পরে তাদের গুরুত্বর আহতাবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ওই মাদ্রাসা ছাত্রীর বড়ভাই আব্দুর রহমান বাদি হয়ে মনির, বেলাল, জাকির ও ইব্রাহীম খোকনসহ ৬জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেন।

মামলার বাদি ও ভিকটিম ছাত্রীর ভাই আব্দুর রহমান মুঠোফোনে জানান, তার বোনকে প্রায়ই এলাকার এসব বখাটেরা উত্ত্যক্ত করে আসছিল। প্রতিবাদ করলে তারা আমাদের পরিবারকে এলাকা ছাড়া করবে বলে বিভিন্ন সময় হুমকি দেয়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. আব্দুর রাহিম জানিয়েছেন, মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও মেয়েকে পিটিয়ে আহত করার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, বখাটেদের উত্ত্যক্ত এবং পিতা ও কন্যাকে পিটিয়ে আহত করায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ভিকটিম পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০