শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

২ সন্তানের কান্নায় মুক্তি পেলেন মা

আইন আদালত ডেস্ক :

বাবা-মায়ের জামিন করাতে দুই শিশু সন্তান আদালতের বারান্দায় ঘুরে কান্না করায় তাদের মাকে মুক্তি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) শিশু দুটির মাকে মুক্তি দেয়া হয় বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।

এর আগে (২৩ ডিসেম্বর) বুধবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও জামাতা তোফায়েলের বিরুদ্ধে চুরি এবং মারধরের অভিযোগে মামলা করেন মোমেনা বেগম নামে এক নারী। রাজধানীর বংশাল থানার ওই মামলায় গত শুক্রবার (১৮ ডিসেম্বর) তাদের গ্রেফতার করা হয়।

জেলহাজতে থাকা ওয়াসফিয়া-তোফায়েল দম্পতির দুই সন্তান। বাবা-মা জেলে থাকায় সাড়ে তিন বছরের টুম্পা ও আড়াই বছরের ইয়াছিনের ঠাঁই মেলে প্রতিবেশীর বাড়িতে।

বাবা-মায়ের জামিনের জন্য প্রতিবেশীর হাত ধরে মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিচারক মো. মামুনুর রশিদের আদালতে এসেছিল তারা। কিন্তু সেদিন জামিন মেলেনি টুম্পা-ইয়াছিনের বাবা-মায়ের। উল্টো শিশু দুটি আদালতে কান্নাকাটি করায় দায়িত্বরত পুলিশ সদস্যকে শোকজ করেন আদালত।

ফলে বাবা-মাকে ছাড়াই কাঁদতে কাঁদতে আদালত ছাড়ে শিশু টুম্পা-ইয়াছিন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বুধবার (২৪ ডিসেম্বর) বিষয়টি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান আসাদ, শিশির মনির ও কুমার দেবুল দে। শুনানি শেষে আদালত দুই শিশুর মাকে দ্রুত মুক্তির নির্দেশ দেন। একই সঙ্গে তাদের বাবাকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। জামিনের আদেশটি দ্রুত ই-মেইল ও ফ্যাক্সে পাঠানোর নির্দেশ দেন হাইকোর্ট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০