সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পৌরসভা নির্বাচনে বিজয়ী যাঁরা

আকাশবার্তা ডেস্ক :

সারা দেশে প্রথম ধাপে ২৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

ভোটগ্রহণ শুরু হওয়ার পর পরই পঞ্চগড় পৌরসভার কয়েকটি কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিজিবি লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রে একদল যুবক জেলা রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুর করে। আহত হন এক পুলিশ সদস্য।

পাবনার চাটমোহর পৌরসভায় নির্বাচনে এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ এনে আওয়ামী লীগ ও বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী ভোট বর্জন করেন।

খুলনার চালনা পৌরসভা মহিলা কলেজ কেন্দ্রে জোর করে ইভিএমে অন্যের ভোট দেওয়ার অভিযোগে এক পোলিং এজেন্টকে আটক করেছে পুলিশ। এই পৌরসভায় নির্বাচন বর্জন করেছে বিএনপি। নির্বাচন বর্জনের পরই করোনা আক্রান্ত হয়ে চালনা পৌরসভা ভোটে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী আবুল খয়ের খান মৃত্যুবরণ করেন। এভাবেই শেষ হলো প্রথম ধাপে ২৪ পৌরসভায় ভোট গ্রহণ।

সর্বশেষ জেলা সংবাদদাতাদের পাঠানো তথ্য আমার সংবাদ পাঠকদের জন্য তুলে ধরা হলো :

বরগুনা : বেতাগী পৌরসভা নির্বাচনে ৬১০২ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম গোলাম কবির।

নেত্রকোনা : মদন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম সাইফকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ৩১৪১ ভোট।

চুয়াডাঙ্গা : মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকন নৌকা প্রতীকে (৩৩ টা কেন্দ্রের মধ্যে ৩২ টার ফলাফল) ২১৬৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মানিকগঞ্জ : মানিকগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী মো. রমজান আলী ৩১ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কুয়াকাটা : কুয়াকাটায় স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকে মো. আনোয়ার হাওলাদার তিন হাজার ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কুড়িগ্রাম : আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে কাজিউল ইসলাম ১৯৭৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ঠাকুরগাঁও : পীরগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একরামুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

ময়মনসিংহ : গফরগাঁওয়ে বিপুল ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী এস এম ইকবাল হোসেন সুমন ১২৪১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

মৌলভীবাজার : বড়লেখায় আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী পাঁচ হাজার ৯৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কুষ্টিয়া : খোকসায় মেয়র পদে দ্বিতীয়বারের মতো ৯৩২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের তারিকুল ইসলাম।

দিনাজপুর : ফুলবাড়ীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মাহামুদ আলম লিটন ৭৭৪৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।

হবিগঞ্জ : শায়েস্তাগঞ্জে বিএনপি প্রার্থী মো. ফরিদ আহমেদ অলি তিন হাজার ৮৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

পঞ্চগড় : আওয়ামী লীগ প্রার্থী জাকিয়া খাতুন ১২ হাজার ৫৬ ভোট পেয়ে নির্বাচিত নির্বাচিত হয়েছেন।

রংপুর : বদরগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী টুটুল ৯৭৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বরিশাল : বাকেরগঞ্জ আওয়ামী লীগ প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া সাত হাজার ৪১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। 

অপরদিকে, উজিরপুরে আওয়ামী লীগ প্রার্থী গিয়াস উদ্দিন পাঁচ হাজার ৭০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জ : শাহজাদপুরে নৌকার প্রার্থী মনির আক্তার খান তরু লোদী ২৯ হাজার ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সুনামগঞ্জ : দিরাইয়ে আওয়ামী লীগের বিশ্বজিৎ ৫৯১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী বদিউল আলম, কুষ্টিয়ার আওয়ামী লীগ প্রার্থী খোকশায় তরিকুল ইসলাম তারিক, পাবনার চাটমোহরে আওয়ামী লীগ প্রার্থী সাখাওয়াত হোসেন সাখো, রাজশাহীর কাটাখালীতে আওয়ামী লীগ প্রার্থী আব্বাস আলী নির্বাচিত হয়েছেন।

রাজশাহীর পুঠিয়া পৌরসভায় বিএনপির প্রার্থী মো. আল মামুন নির্বাচিত হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930