সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভার্চুয়াল পদ্ধতিতে ভর্তির লটারী সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চন্দ্রগঞ্জস্থ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী লটারীর মাধ্যমে বাছাই সম্পন্ন করা হয়েছে। এসময় পুরো লটারী কার্যক্রমের অনুষ্ঠান ইউটিউব চ্যানেলে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শণ করা হয়।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় ভার্চুয়াল এ লটারী।
লটারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন প্রমুখ। এছাড়া বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের কারণে এবছর ভর্তি পরীক্ষা বাতিল করে সরকার নির্দেশিত ভার্চুয়াল পদ্ধতিতে ৬ষ্ঠ শ্রেণিতে ৭৯০জন শিক্ষার্থীর আবেদনের বিপরীতে ২৮০জন লটারীর মাধ্যমে বাছাই করা হয়। এই লটারীর মাধ্যমে বাছাইকৃত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930