সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রেস ক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ চলছে

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ চলছে। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ ভোটগ্রহণ। বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন চলবে এ ভোটগ্রহণ।

নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে ৪৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার ১ হাজার ১৫১ জন। নির্বাচনে ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম ফরিদা-ফারুক এবং সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজের নেতৃত্বে সবুজ-ইলিয়াস নামে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

এ ছাড়াও প্যানেলের বাইরে নয়জন সদস্যসহ ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে বিজয়ীরা আগামী ২ বছর জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্ব দেবেন। ভোট গ্রহণ ও ফল ঘোষণার জন্য ক্লাবের সহযোগী সদস্য মো. মোস্তফা-ই-জামিলকে চেয়ারম্যান করে সাত সদস্যের একটি নির্বাচন কমিটি গঠিত হয়েছে।

ফরিদা-ফারুক পরিষদ থেকে সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক পদে মাঈনুল আলম ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী নির্বাচন করছেন। সদস্য পদে লড়বেন আইয়ুব ভূঁইয়া, জাহিদুজ্জামান ফারুক, বিশ্বজিৎ দত্ত, ভানুরঞ্জন চক্রবর্তী, মহিউদ্দিন সরকার, রহমান মুস্তাফিজ, মুফদি আহমেদ, রেজানুর রহমান, শাহনাজ সিদ্দিকী সোমা এবং সলিমউল্লাহ সেলিম।

সবুজ-ইলিয়াস পরিষদ সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ, সহ-সভাপতি পদে খন্দকার হাসনাত করীম, যুগ্ম সম্পাদক পদে নাজমুল আহসান ও সৈয়দ আলী আসফার এবং কোষাধ্যক্ষ পদে সালাউদ্দিন আহমেদ বাবলু প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা কামাল মজুমদার, সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, শামসুল হক দুররানী, কামরুল হাসান দর্পণ, নূরুননবী রবি, জিয়াউদ্দিন সাইমুম, শাহনাজ বেগম পলি এবং গোলাম কিবরিয়া। স্বতন্ত্র হিসেবে সিনিয়র সহ-সভাপতি পদে রাশেদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে বখতিয়ার রানা নির্বাচন করছেন। স্বতন্ত্র হিসেবে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু দারদা যোবায়ের, কে এম শহীদুল হক, গাউসুল আজম বিপু, নির্মল চক্রবর্তী, নুরুননবী রবি, ফেরদাউস মোবারক, শামসুদ্দিন আহমেদ চারু, শামীমা আক্তার দোলা ও সেবীকা রানী। জাতীয় প্রেস ক্লাবের ১০টি সদস্য পদের জন্য ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০