সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মেয়র আবু তাহেরের সুস্থ্যতা কামনায় মান্দারী বড় মসজিদে দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর পৌরসভার উন্নয়নের রূপকার বীর মুক্তিযোদ্ধা মেয়র আলহাজ্ব আবু তাহেরের সুস্থ্যতা কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ রমজান) বাদ জুম্মা ঐতিহ্যবাহী মান্দারী বাজার কেন্দ্রীয় (বড়) জামে মসজিদে দোয়ার মাহফিলে শত শত মুসল্লী অংশগ্রহণ করেন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান।

মান্দারী ইউনিয়নের কৃতি সন্তান মালেয়েশিয়ার কুয়ালালামপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ আহম্মেদ পৌর মেয়র আলহাজ্ব আবু তাহেরের সুস্থ্যতা কামনায় এ দোয়ার আয়োজন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য শেখ হারুনুর রশিদ, সদর (পূর্ব) যুবলীগের সদস্য কুদ্দুস পাটওয়ারী, লক্ষ্মীপুর বন্ধু ফোরামের উদ্যোক্তা মমিন উল্ল্যাহ, ইসমাইল হোসেন কাজল প্রমুখ।

উল্লেখ্য, গত ১৬ মে মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের চকবাজার ব্রীজ উন্নয়ন কাজের পরিদর্শনে গিয়ে দুর্ঘটনায় গুরুত্বর আহত হন পৌর মেয়র আবু তাহের। তিনি বর্তমানে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930